যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সংঘাতে নিহত চার মার্কিন সেনার নাম আগের তালিকা থেকে সরিয়ে নতুন একটি পৃথক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালিসিস সিস্টেমের ওয়েবসাইটে নিহতের সংখ্যা ১৮ থেকে কমিয়ে ১৪ করা হয়েছে। একই সঙ্গে রোববার (২৬ জুলাই) ‘ওভারসিজ অপারেশন্স’ নামে নতুন একটি বিভাগ যুক্ত করা হয়। ওই তালিকায় ১৭ ও ১৮ জুলাই জর্ডান ও ইরাকে নিহত চার মার্কিন সেনার নাম এবং ২০৭ জন আহতের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেস ও প্রধান মুখপাত্র শন পার্নেল নিহতের সংখ্যা কমানোর বিষয়টিকে তথ্য গোপনের চেষ্টা নয় বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, এটি কেবল উপাত্ত সংক্রান্ত সাময়িক কারিগরি ত্রুটির ফল। এদিকে, ইউএস সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে সব ধরনের প্রশ্নের জন্য পেন্টাগনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিলেও পরবর্তীতে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে সরাসরি কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
হরমুজ প্রণালি পুনর্দখল এবং নৌপথ নিরাপদ রাখার অভিযানের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সংঘাতে মোট নিহতের সংখ্যা ১৮ জন বলে উল্লেখ করেছিলেন। তবে জুনে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ৭ জুলাই থেকে সংঘাত আবার শুরু হওয়ার পর পেন্টাগন যুদ্ধকৌশল ও হতাহতের তথ্য প্রকাশে অনীহা দেখাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন