ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সংগ্রহীত

নওগাঁর পোরশা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম।

এছাড়াও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহামুদুল হক টিটুসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিবৃন্দ সভায় অংশ নেন।

সভায় পোরশা উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের পর্যালোচনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে জনস্বার্থে বিভিন্ন দপ্তরের সমন্বয় বৃদ্ধি এবং নাগরিক সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x