ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

শ্যামনগরে প্রশাসন ও আইনশৃঙ্খলা ঘোলাটে হতে দেয়া হবে না: জামায়াত আমির আব্দুর রহমান

শ্যামনগরের সার্বিক পরিস্থিতি যেন প্রশাসনিকভাবে কিংবা সন্ত্রাসী ও চাঁদাবাজদের মাধ্যমে ঘোলাটে না করা হয়, সে বিষয়ে জোর দাবি জানিয়েছেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান।

মঙ্গলবার শ্যামনগর উপজেলা জামায়াতের নেতৃত্বে পৌর জামায়াত ও যুব বিভাগের একটি প্রতিনিধি দল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। এসময় তারা শ্যামনগর থানা, উপজেলা অফিস, এসিল্যান্ড অফিস, প্রেসক্লাব ও সমাজসেবা অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে মাওলানা আব্দুর রহমান বলেন, "শ্যামনগর একটি শান্তিপূর্ণ জনপদ। এখানে কোনোভাবেই অস্থিতিশীলতা তৈরি করতে দেয়া হবে না। প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানাই।"

তিনি আরও বলেন, "জামায়াত কোনো ব্যক্তি পূজা করে না। এটি একটি আদর্শিক সংগঠন। শ্যামনগর আগেও জামায়াতের ভূমি ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।"

এসময় পৌর জামায়াত ও যুব বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

শ্যামনগরে প্রশাসন ও আইনশৃঙ্খলা ঘোলাটে হতে দেয়া হবে না: জামায়াত আমির আব্দুর রহমান

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x