ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ স্লোগানে সংসদে সাবেক শিক্ষামন্ত্রীকে স্বাগত জানাল বিজেপি

দায়িত্ব থেকে পদত্যাগের পর প্রথমবার ভারতের পার্লামেন্টে এসে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন দেশটির সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

সোমবার (২৭ জুলাই) সংসদ চত্বরে গাড়ি থেকে নেমে উপস্থিত সংবাদমাধ্যমকে শুভেচ্ছা জানান তিনি। এরপরই ভিন্ন এক দৃশ্যের অবতারণা হয়।

ধর্মেন্দ্র প্রধান সামনে এগিয়ে গেলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের কয়েকজন সংসদ সদস্য তাকে ঘিরে ধরেন। এ সময় তারা সমস্বরে 'ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ' স্লোগান দেন।

নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন শুরু হয়। পদত্যাগের জোরালো দাবির মুখে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ ছাড়েন। সেই ঘটনার দুই দিন পরই পার্লামেন্ট চত্বরে সহকর্মীদের কাছ থেকে এমন অভ্যর্থনা পান তিনি।

তবে পদত্যাগের পর দলের শীর্ষ নেতারা সম্মিলিতভাবে ধর্মেন্দ্র প্রধান এবং শিক্ষামন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালনের সময়ের প্রশংসা করেন।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার প্রচেষ্টা ভারতের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং দেশের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে সহায়ক হয়েছে।

দলের সভাপতি নিতিন নবীনও বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সিদ্ধান্ত জনজীবনে জবাবদিহিতা ও নিষ্ঠার মূল্যবোধকে সামনে এনেছে।

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে ধর্মেন্দ্র প্রধানের ভূমিকার প্রশংসা করে তাকে কৃতিত্ব দেন।

সূত্র: যমুনা টিভি
ছবি: যমুনা টিভি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ স্লোগানে সংসদে সাবেক শিক্ষামন্ত্রীকে স্বাগত জানাল বিজেপি

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x