ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

পরিচ্ছন্নতা ও খেলাধুলায় বুলু আকন্দের ব্যতিক্রমী উদ্যোগ

মোকামতলা উপজেলা অস্থায়ী কার্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা নিজ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করে প্রশংসা কুড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বুলু আকন্দ। জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ এই স্থানটি পরিষ্কার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং তাঁর এই উদ্যোগকে মানবিক ও দায়িত্বশীল কাজ হিসেবে অভিহিত করেছেন।

শুধু পরিচ্ছন্নতা কার্যক্রমেই নয়, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ছোট ও বড় খেলোয়াড়দের উৎসাহ দিতে তিনি পাঁচটি ফুটবল উপহার দেন। তাঁর এই উদ্যোগে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং তারা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।

এলাকাবাসীর মতে, সমাজের উন্নয়নে শুধু কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন বুলু আকন্দ। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত রাখতে তাঁর এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুসরণীয়।

স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, সমাজের অন্যান্য বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও বুলু আকন্দের এই মানবিক উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে জনকল্যাণমূলক কাজে আরও বেশি এগিয়ে আসবেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পরিচ্ছন্নতা ও খেলাধুলায় বুলু আকন্দের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x