ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

ফরিদগঞ্জে ১৫৭ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী ও ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ১৫৭ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ী এবং তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ চরমান্দারী এলাকার বর্ডার বাজারে অভিযান চালিয়ে কামরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে ১৪৭ পিস ইয়াবাসহ আটক করেন। তিনি গাব্দেরগাঁও এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

একই দিনে ভাটিয়ালপুর চৌরাস্তা-নয়ারহাট সড়কের পাশে পৃথক অভিযানে নিজাম উদ্দিন শাওন (১৯) ও মো. আরমান খাঁন (২৩)-কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে এসআই (নিঃ) মো. রাকিবুল হাসান, এসআই (নিঃ) আতাউর রাব্বী এবং এএসআই (নিরস্ত্র) মো. আনোয়ার জাহিদের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে সিআর সাজা ও সিআর পরোয়ানাভুক্ত তিন আসামি—মো. আনোয়ার হোসেন (৪২), সাইদুর রহমান এবং মাইন উদ্দিন খানকে গ্রেফতার করা হয়। পরে তাদেরও আদালতে পাঠানো হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ফরিদগঞ্জে ১৫৭ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী ও ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x