ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে, ফলাফলের অপেক্ষায় ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে একটি সমঝোতার সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা সফল না হলে মার্কিন হামলা আবারও শুরু হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমাদের মধ্যে ভালো আলোচনা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমার মনে হয়, ইতিবাচক কিছু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদি তা হয়, তাহলে আমরা দুই দিন আগে যে অবস্থানে ছিলাম, সেখানে ফিরে যাব। তবে শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার বিষয়। এই মুহূর্তে আলোচনা খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে চলছে।”

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে এখনও বার্তা আদান-প্রদান চলছে। তিনি বলেন, ইরান কূটনীতির পথ থেকে সরে আসেনি। তবে আলোচনার অনুরোধ করার যে খবর প্রকাশিত হয়েছে, সেটিকে তিনি “ভিত্তিহীন” বলে মন্তব্য করেন।

ইসলামাবাদ সমঝোতা চুক্তির শর্ত লঙ্ঘন করে জুলাই মাসের শুরুতে আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি ট্যাংকার জাহাজে ড্রোন হামলা চালায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি। এরপর ইরানের সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিক বিমান অভিযান শুরু করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)।

এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিবেশী দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে আইআরজিসি।

টানা ১৩ রাত অভিযান ও পাল্টা অভিযানের পর গত ২৫ জুলাই, শনিবার সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ করে সেন্টকম। সেই বিরতি এখনও অব্যাহত রয়েছে। সেন্টকমের এই সিদ্ধান্তের পর ইরানও পাল্টা হামলা স্থগিত রেখেছে।

সম্প্রতি ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের এক কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই ইরান ‘হামলার বদলে হামলা’ নীতি অনুসরণ করে আসছে। তাই যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা সামরিক অভিযান স্থগিত রাখবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইতোমধ্যে ইরানের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

রয়টার্সে এ সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে মার্কিন সামরিক অভিযান স্থগিত রাখার কারণ ব্যাখ্যা করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে এর দুই দিন আগে, ২৬ জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় শান্তি সংলাপ শুরু করার কোনো ‘পরিকল্পনা’ ইরানের নেই।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে, ফলাফলের অপেক্ষায় ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x