ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ইরানের অনুসৃত কৌশলই লোহিত সাগরে বাস্তবায়নের চেষ্টা করছে হুথি বিদ্রোহীরা বলে মন্তব্য করেছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরা আল-জুবা।

তিনি বলেন, ইরানের সমর্থন নিয়ে হুথিরা যদি এ ধরনের আঞ্চলিক কৌশল কার্যকর করতে সক্ষম হয়, তাহলে পারস্য উপসাগর ও লোহিত সাগরের প্রবেশমুখের দুটি গুরুত্বপূর্ণ নৌপথই সম্পূর্ণভাবে অচল হয়ে যেতে পারে। বাব এল-মানদেব প্রণালি দিয়ে বিশ্বের মোট বাণিজ্যের ১২ থেকে ১৫ শতাংশ এবং বৈশ্বিক কনটেইনার পরিবহনের প্রায় ৩০ শতাংশ পরিচালিত হয়। চলমান সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ এখন গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে।

জুলাইয়ের শুরুতে হুথিরা সৌদি আরবমুখী বাণিজ্যিক জাহাজে নৌ-অবরোধের ঘোষণা দিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর জবাবে সৌদি আরব হুথি নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদায় বিমান হামলা চালায়। সংশ্লিষ্টদের মতে, ২০২২ সালের যুদ্ধবিরতির পর এটিই সবচেয়ে বড় সামরিক উত্তেজনার সৃষ্টি করেছে।

ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সৌদি সমর্থিত ইয়েমেন সরকার যেকোনো ধরনের সামরিক উত্তেজনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ২০১৪ সালে রাজধানী সানা হুথিদের নিয়ন্ত্রণে যাওয়ার পর শুরু হওয়া দীর্ঘ এই যুদ্ধে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথ দীর্ঘমেয়াদি অনিশ্চয়তার মুখে রয়েছে।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে ইরানের অনুসৃত কৌশলই লোহিত সাগরে বাস্তবায়নের চেষ্টা করছে হুথি বিদ্রোহীরা বলে মন্তব্য করেছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরা আল-জুবা।

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x