নতুন করে পুনর্গঠনের উদ্যোগ শুরুর পর আবারও বড় ধরনের সংকটে পড়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। দায়িত্ব গ্রহণের মাত্র ১৬ দিনের মাথায় টেকনিক্যাল ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি। একই সঙ্গে পদত্যাগ করেছেন তার উপদেষ্টা ও সাবেক ব্রাজিলিয়ান তারকা লিওনার্দো।
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া ইতালির ফুটবলকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে গত ১১ জুলাই মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছিল এফআইজিসি। জেন্নারো গাত্তুসোর বিদায়ের পর জাতীয় দলের নতুন কোচ হিসেবে পেপ গার্দিওলাকে প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি। এরপর মালদিনি ও লিওনার্দোর প্রথম পছন্দ ছিলেন আন্দ্রেয়া পিরলো।
কিন্তু পিরলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার আগমুহূর্তে একটি রাশিয়ান বেটিং কোম্পানির সঙ্গে তার বাণিজ্যিক চুক্তির বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ফেডারেশন ও রাজনৈতিক মহল থেকে তীব্র আপত্তি ওঠায় তাকে হেড কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হয়।
কোচ নির্বাচনের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা না পাওয়া এবং নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বাধার মুখে পড়ায় মালদিনি টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন। এর ফলে নবনির্বাচিত এফআইজিসি সভাপতি জিওভান্নি মালাগো বড় ধরনের সংকটে পড়েছেন।
সূত্র: ইত্তেফাক/জেডএইচ, ছবি: দৈনিক ইত্তেফাক

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন