কোর্ট পুলিশে কর্মরত সদস্যদের সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গতকাল সন্ধ্যায় কোর্ট পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে আয়োজিত এক বিশেষ ব্রিফিং ও মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় পুলিশ সুপার কোর্ট পুলিশে কর্মরত জেনারেল রেজিস্টার অফিসার (জিআরও) এবং কোর্ট সাব-ইনস্পেক্টরদের (সিএসআই) নানা সমস্যার কথা গুরুত্বের সাথে শোনেন এবং তা দ্রুত সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
আদালতে আসা বিচারপ্রার্থী সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর বার্তা দিয়ে পুলিশ সুপার বলেন:
"কোর্ট পুলিশ বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। আপনারা আদালত, বিচারপ্রার্থী এবং আইনজীবীদের মধ্যে মেলবন্ধন হিসেবে কাজ করেন। পাশাপাশি আদালতের সাথে থানাগুলোর সমন্বয় সাধনেও কোর্ট পুলিশের ভূমিকা অপরিসীম। তাই বিচারপ্রার্থীদের সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে সেবা দিতে হবে।"
তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিচারপ্রার্থীদের সেবা প্রদানে বা আদালতের কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কোথাও কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় তিনি আদালতের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি বিভিন্ন থানার মামলার আলামত সঠিক নিয়মে নিষ্পত্তি, আসামি পরিবহন এবং আদালতে আসামি হাজির করার ক্ষেত্রে নিরাপত্তা নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেন।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন