ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

পটুয়াখালীতে ডিবির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সংগ্রহীত

পটুয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই ২০২৬) বিকেল ৫টা ৪০ মিনিটে পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লোহালিয়া খেয়াঘাটের দক্ষিণ পাশে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ফারুক হাওলাদার (৫৫), পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা; মো. সুমন সিকদার (২৮), গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ছোট শিবা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা; এবং মো. দুলাল খান (৫০), পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের মাটিভাঙ্গা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে ডিবির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

পটুয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই ২০২৬) বিকেল ৫টা ৪০ মিনিটে পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লোহালিয়া খেয়াঘাটের দক্ষিণ পাশে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ফারুক হাওলাদার (৫৫), পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা; মো. সুমন সিকদার (২৮), গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ছোট শিবা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা; এবং মো. দুলাল খান (৫০), পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের মাটিভাঙ্গা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x