নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিনবারের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী পুলিশের ওপর হামলার একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে তিনি নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে উপস্থিত হন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।
হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আইভী বলেন, ‘নির্দোষ হয়েও আজ আমি অপরাধীর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছি। নারায়ণগঞ্জে সবসময় হত্যা, নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমাকেই আসামি হতে হয়েছে। এর বিচার আল্লাহ ও নারায়ণগঞ্জবাসী করবেন।’
আদালত প্রাঙ্গণে সকাল থেকেই তার সমর্থক নেতা-কর্মীদের উপস্থিতি ছিল। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
গত বছরের ৯ মে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে একে একে আরও ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন থাকার পর গত ৪ জুন তিনি জামিনে মুক্তি পান।
আইনজীবী আওলাদ হোসেন জানান, আইভীকে গ্রেপ্তারের দিন জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার অভিযোগে সদর মডেল থানায় দায়ের করা মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ছিল মঙ্গলবার। ওই মামলায় জামিনে থাকায় আদালতের নির্দেশ অনুযায়ী তিনি হাজিরা দেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন কারাগারে থাকার কারণে আইভী শারীরিকভাবে অসুস্থ। এ কারণে আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে বিচারকাজ শুরু না হওয়া পর্যন্ত তাকে সশরীরে হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।
সূত্র: দেশ রূপান্তর

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন