ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা ইসির দায়িত্ব। আইন অনুযায়ী স্পিকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হবে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে এক ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হবে, আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলে থাকবে ভিন্ন ব্যবস্থা। সংসদ অধিবেশন চলাকালীন ও অধিবেশন না থাকার ক্ষেত্রেও আলাদা বিধান রয়েছে। এসব বিষয় নিয়েই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত শুধু প্রাথমিক আলোচনা হয়েছে, কোনো সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়নি। সময় হলে নির্বাচন কমিশন তা জানিয়ে দেবে। বৈঠকে মূলত রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হলে তা জাতীয় সংসদের অধিবেশন কক্ষেই অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। আর একমাত্র প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। নির্বাচন সংক্রান্ত দিনক্ষণ ও অন্যান্য বিস্তারিত তথ্য গেজেট আকারে প্রকাশ করা হবে।

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য কমিশন যে কোনো সময় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও প্রস্তুতির কাজ চলছে।

ভোটার তালিকার বিষয়ে সিইসি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং যত দ্রুত সম্ভব তালিকা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আইনে সুস্পষ্ট বিধান রয়েছে।

এদিকে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান সিইসি। তিনি বলেন, বিষয়টি তাদের কাছে রেফার করা হলে তখন তা দেখা হবে। সাতক্ষীরার বিষয়টি এ বৈঠকের আলোচ্যসূচিতে ছিল না।

সূত্র: কালবেলা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি: সিইসি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x