ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

যশোরে জামায়াতের এমপির বাড়ি ঘেরাও, বিক্ষোভ অব্যাহত

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ জনতা। এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে বেপরোয়া আচরণের অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় অবস্থিত এমপি গোলাম রসুলের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।

স্থানীয়দের অভিযোগ, সোমবার এমপির বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদ্রাসাতুল শারইয়্যাহর কয়েকজন শিশুশিক্ষার্থীকে মারধর করেন এমপির মেয়ে। তাদের আরও দাবি, মঙ্গলবার সকালে তিনি আবারও শিশু ও তাদের অভিভাবকদের ওপর চড়াও হন। একপর্যায়ে একজন অভিভাবকের মাথায় তালা দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

এসব ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এ সময় কয়েকজন বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙেন। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। বিক্ষোভকারীদের দাবি, এমপি ও তার মেয়েকে গ্রেপ্তার করতে হবে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এমপির পরিবারের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধানের চেষ্টা করছে পুলিশ।

সূত্র: যুগান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

যশোরে জামায়াতের এমপির বাড়ি ঘেরাও, বিক্ষোভ অব্যাহত

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x