রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ থেকে ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর (লাভ রোড, মন্দির রোড) ধসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নাছিমা বেগম মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী এবং ওই এলাকার ডাব বিক্রেতা শাকিব জানান, টিসিবির পণ্য নেওয়ার জন্য অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে দেয়াল ভেঙে পড়লে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তার ভাষ্য অনুযায়ী, দেয়ালের নিচে চাপা পড়ে ৭ থেকে ৮ জন আহত হন। তাদের মধ্যে মুখ থেঁতলানো ও পা ভাঙা অবস্থায় এক নারীকে দেখতে পান। পরে নাছিমা নামে ওই নারীর মৃত্যু হয়।
নাছিমার স্বজন তারেক বলেন, নাছিমা তার পাশের বাসায় থাকতেন এবং দেয়াল ধসে তিনি মারা গেছেন।
ডিএমপির মিরপুর জোনের পুলিশ সুপার মোস্তাক সরকার বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। হতাহতের প্রকৃত সংখ্যা পরে জানানো হবে।
সূত্র: যুগান্তর

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন