মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক বৈঠকে অংশ নিচ্ছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকগুলোতে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইরান ইস্যু, লেবাননের পরিস্থিতি এবং আব্রাহাম চুক্তির সম্প্রসারণ গুরুত্ব পাবে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরানকে ঘিরে কিছু মতপার্থক্য থাকলেও সার্বিকভাবে এ বিষয়ে তার এবং নেতানিয়াহুর অবস্থান প্রায় একই।
অন্যদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চলমান শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা হবে। রাশিয়া ইরানকে মার্কিন সামরিক ঘাঁটির তথ্য দিয়েছে—জেলেনস্কির এমন অভিযোগও নাকচ করেছেন ট্রাম্প। তিনি বলেন, রাশিয়া উচ্চপর্যায়ে এ ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে বলে তিনি মনে করেন না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর লিন্ডসে গ্র্যামের শেষকৃত্যে অংশ নিতে বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন জেলেনস্কি ও নেতানিয়াহু। সেই সফরের মধ্যেই ট্রাম্পের সঙ্গে তাদের পৃথক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র: বিডি টুয়েন্টিফোর

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন