ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর শিক্ষিকার ভিডিও ইস্যুতে তদন্তের সিদ্ধান্ত থেকে সরে এলো শিক্ষা বিভাগ

সিলেটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পালের ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা, থানায় সাধারণ ডায়েরি (জিডি), পুলিশি তদন্ত এবং শিক্ষা বিভাগের উদ্যোগ নিয়ে নানা ঘটনা ঘটেছে। তবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্যের পর বিষয়টি খতিয়ে দেখার পরিকল্পনা থেকে সরে এসেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

গত ২৩ জুলাই ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পাল নিজের ফেসবুক পেজে একটি রিল ভিডিও প্রকাশ করেন। ভিডিওটিতে আশির দশকের জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্ট টাচের ‘শ্রাবণের মেঘগুলো’ গান ব্যবহার করে বিদ্যালয় প্রাঙ্গণে শাড়ি পরে হাঁটতে দেখা যায় তাকে।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রোল ও সমালোচনার মুখে পড়েন তিনি। পরে দেশের বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা একই গান ব্যবহার করে নিজেদের ফেসবুক প্রোফাইলে ভিডিও প্রকাশ করে তার প্রতি সংহতি জানান। অনেকেই ক্যাপশনে উল্লেখ করেন, সাইবার হয়রানির প্রতিবাদ জানাতেই তারা এসব ভিডিও পোস্ট করেছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ২৪ জুলাই বিউটি পাল ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তার অভিযোগ, ভিডিওটি বিকৃত ও অতিরঞ্জিতভাবে প্রচার করে তাকে বিব্রত করা হচ্ছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, জিডিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। বিষয়টি তদন্তে পুলিশ আইটি ফরেনসিক বিভাগের সহায়তা চেয়েছে।

এদিকে ভিডিওটি সরকারি কর্মচারীদের আচরণবিধি বা সামাজিক যোগাযোগমাধ্যম নীতিমালা লঙ্ঘন করেছে কি না, তা পর্যালোচনার জন্য কমিটি গঠনের চিন্তা করেছিল সিলেট জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ বলেন, বিষয়টি পর্যালোচনার পরিকল্পনা ছিল। তবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের বক্তব্যের পর আর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

সোমবার সিলেট সফরকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তিনি ভিডিওটি দেখেননি। তবে জেনেছেন, এতে অশ্লীল কোনো বিষয় নেই।

ববি হাজ্জাজ বলেন, ‘যদি সেখানে অশ্লীল কিছু না থাকে, তাহলে গান গাওয়া অন্যায়—এটা আমি মানতে রাজি নই।’

প্রতিমন্ত্রীর এ মন্তব্যের পর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ জানায়, বিউটি পালের ভিডিওকে কেন্দ্র করে আর কোনো তদন্ত বা কমিটি গঠন করা হবে না।

সূত্র: দেশ রূপান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর শিক্ষিকার ভিডিও ইস্যুতে তদন্তের সিদ্ধান্ত থেকে সরে এলো শিক্ষা বিভাগ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x