ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি, নিখোঁজ বাবা-ছেলে

রাজশাহীতে পদ্মা নদীতে খড়বোঝাই একটি নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে মধ্যচর থেকে বড়কুটির উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর নৌকায় থাকা ছয়জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন বাবা ও ছেলে। তাদের উদ্ধারে রাজশাহী ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন।

নিখোঁজরা হলেন উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার কাউসার (৬০) এবং তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)। এ ঘটনায় জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫) সাঁতরে নদীর তীরে উঠে প্রাণে রক্ষা পান।

রাজশাহী ফায়ার সার্ভিস সূত্র জানায়, পদ্মা নদীতে জেগে ওঠা চরে খড় কাটতে গিয়েছিলেন তারা। কাজ শেষে একটি নৌকায় করে ফেরার সময় নৌকাটিতে একজন নারী ও সাতজন পুরুষ ছিলেন। মাঝনদীতে পৌঁছালে নৌকাটি হঠাৎ স্রোতের মধ্যে পড়ে ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কাউসার ও তার ছেলে জিয়ারুল পানিতে তলিয়ে যান।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপপরিচালক মুঞ্জিল হক জানান, নিখোঁজ দুইজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তবে নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি, নিখোঁজ বাবা-ছেলে

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x