জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪–২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা-২০২৫-এর প্রথম দিনের পরীক্ষা চলাকালে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের একটি পরীক্ষা কক্ষে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে নোয়াখালী সরকারি কলেজের এক পরীক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় অল্পের জন্য আরও তিন পরীক্ষার্থী রক্ষা পান। ঘটনার পর পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুরে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের প্রশাসনিক ভবনের ১০৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী রেদোয়ান খান শ্রাবণ নোয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের পরীক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী রেদোয়ান খান শ্রাবণ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, পরীক্ষা চলাকালে ছাদের একটি বড় অংশের পলেস্তারা ভেঙে তার পিঠে পড়ে। শব্দ শুনে দায়িত্বরত পরীক্ষক ও অন্যান্য পরীক্ষার্থীরা ঘটনাস্থলে এগিয়ে আসেন। পরে তাকে এবং ঝুঁকিপূর্ণ স্থানে থাকা আরও কয়েকজন পরীক্ষার্থীকে অন্য আসনে সরিয়ে নেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও সেখানে পরীক্ষা নেওয়া হচ্ছে, যা পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ভবিষ্যতের পরীক্ষাগুলোতেও একই কক্ষে পরীক্ষা দিতে হবে কি না, সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
প্রত্যক্ষদর্শী নোয়াখালী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিনহাজ জানান, অনার্স প্রথম বর্ষের বাংলাদেশের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে হঠাৎ ছাদে ফাটলের শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর বড় একটি পলেস্তারা খসে ব্যবস্থাপনা বিভাগের পরীক্ষার্থী রেদোয়ান খান শ্রাবণের পিঠে পড়ে। এ সময় পাশে বসা আরও কয়েকজন পরীক্ষার্থীও ঝুঁকির মধ্যে ছিলেন। পরে দায়িত্বরত পরীক্ষক তাদের আসন পরিবর্তন করে দেন।
ঘটনার পর পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরীক্ষা কেন্দ্রের ভবনের নিরাপত্তা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ কক্ষগুলো দ্রুত সংস্কার এবং ভবিষ্যতে নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন