প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। শনিবার সকাল সোয়া ৯টার দিকে বৈঠকটি শুরু হয়।
এর আগে, ৩০ জুলাই তিন দিনের সফরে ঢাকায় এসে বিশেষ দূত সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এরপর ৩১ জুলাই তিনি রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্প ব্যবস্থাপনা পর্যবেক্ষণের উদ্দেশ্যে কক্সবাজার সফর করেন।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে উখিয়া উপজেলা সদরের নর্থ অ্যান্ড ক্যাফেতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। ওই বৈঠকে সার্জিও গোর, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং মার্কিন প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই যুক্তরাষ্ট্র সর্বোচ্চ দাতা দেশ হিসেবে সহায়তা দিয়ে আসছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদান কীভাবে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে, তা সরেজমিনে পর্যবেক্ষণের উদ্দেশ্যেই মার্কিন প্রতিনিধিদলের এ সফর। তিনি আরও বলেন, ক্যাম্প পরিদর্শনের পর প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
অন্যদিকে, মার্কিন প্রতিনিধিদলের সফরকালে রোহিঙ্গারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের তত্ত্বাবধানে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রত্যাবাসনের দাবি জানান। এ সময় তারা সড়কের পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন দাবি তুলে ধরেন।
সূত্র: আমার দেশ

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন