ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

দেশের বিপুল মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার গুরুত্ব এখন অপরিহার্য।

শনিবার (১ আগস্ট) সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে কারিগরি শিক্ষার সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানও কারিগরি শিক্ষার বিস্তার এবং আধুনিকায়নের বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

তিনি আরও বলেন, কেবল প্রচলিত শিক্ষাব্যবস্থার মাধ্যমে দেশের বিশাল জনশক্তিকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশে নতুন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের কারিগরি শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় বাংলাদেশের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা এ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান কখনো ভোলার নয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই আত্মত্যাগ ও ইতিহাস তুলে ধরার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দক্ষ মানবসম্পদই দেশের ভবিষ্যৎ উন্নয়নের মূল চালিকাশক্তি। এজন্য শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।

 সূত্র: দৈনিক ইত্তেফাক।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০১ আগস্ট ২০২৬

কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x