ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

নান্দাইলে নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস: তথ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের সমন্বয় সভা

​ময়মনসিংহের নান্দাইলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ ব্যবস্থাপনার উন্নয়নে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উপস্থিতিতে ও বিদ্যুৎ বিভাগের সকল উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নান্দাইলের ইতিহাসে এই প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। সভায় নান্দাইলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এবং ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে বিদ্যুৎ সরবরাহ ও ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। বিদ্যুৎ গ্রাহক অধিকার পরিষদের পক্ষ থেকে আহ্বায়ক এনামুল হক বাবুল এবং যুগ্ম আহ্বায়ক আলম ফরাজী বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন সমস্যা, গ্রাহকদের ভোগান্তি এবং সম্ভাব্য সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। সভায় উপস্থিত বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির প্রচেষ্ঠায় নান্দাইলে বর্তমানে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ সংযুক্ত হয়েছে। এর ফলে উপজেলার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে আশা প্রকাশ করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইলবাসীকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিদ্যুৎ সরবরাহ ও সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, বিদ্যুৎ সমস্যা সমাধানে এ ধরনের প্রশাসনিক সভা নান্দাইলের ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে। আগামী দুই থেকে তিন মাস পরপর নিয়মিত এ ধরনের ফলোআপ সভা অনুষ্ঠিত হবে এবং গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

​সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বয়ক মিজানুর রহমান লিটন, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান, নির্বাহী প্রকৌশলী উত্তম কুমার সেন, ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান তালুকদার (নান্দাইল), ডিজিএম (কারিগরি) ফেরদৌস আহম্মেদ, এজিএম মো. আব্দুল্লাহ আল নোমান (কানুরামপুর), এজিএম অসীম কুমার দাস (নান্দাইল), পিজিসিবি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল হক, পিজিসিবি কিশোরগঞ্জের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির এবং উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০১ আগস্ট ২০২৬

নান্দাইলে নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস: তথ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের সমন্বয় সভা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x