ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের ব্যবহৃত সরকারি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। এ লক্ষ্যে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি নিয়মিত সতর্কতামূলক নির্দেশনা এবং এ নিয়ে জনমনে উদ্বেগ বা আতঙ্কের কোনো কারণ নেই।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় দেশের মাঠপর্যায়ের সব ইউনিটকে এ নির্দেশনা দেওয়া হয়।

বার্তায় উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্য অনুযায়ী পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনে হামলার আশঙ্কা রয়েছে। এ কারণে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। দায়িত্ব পালনকালে কোনো যানবাহন থামানোর প্রয়োজন হলে সেটি নিরাপদ স্থানে পার্কিং করার নির্দেশও দেওয়া হয়েছে।

এ ছাড়া দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড ও অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তা আরও জোরদার করতে বলা হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো কার্যক্রম দেখা গেলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ রয়েছে।

নির্দেশনায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, এটি পুলিশ সদস্যদের সজাগ রাখার জন্য নিয়মিত জারি করা নির্দেশনা। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

সূত্র: কালবেলা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০২ আগস্ট ২০২৬

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x