ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ৪র্থ সমাবর্তন-২০২৬ উপলক্ষে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, Fall 2017 থেকে Autumn 2025 সেমিস্টার পর্যন্ত যোগ্য স্নাতকরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিবন্ধনের শেষ সময় ৩১ আগস্ট ২০২৬। আগামী ৩১ অক্টোবর ২০২৬ ঢাকার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র (Bangladesh-China Friendship Exhibition Center-BCFEC)-এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
আবেদনকারীদের নিবন্ধনের আগে সমাবর্তন পোর্টালে নিজেদের যোগ্যতা যাচাই করার আহ্বান জানানো হয়েছে। নিবন্ধনের সময় শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, ৩০০×৩০০ পিক্সেলের পাসপোর্ট সাইজের ছবি (JPG/PNG, সর্বোচ্চ ১ এমবি), সক্রিয় মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা এবং প্রয়োজনীয় ব্যক্তিগত ও একাডেমিক তথ্য প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া, নিবন্ধন প্রক্রিয়ায় কোনো প্রযুক্তিগত জটিলতা বা সহায়তার প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত ই-মেইল ও হেল্পলাইনের মাধ্যমে যোগাযোগের অনুরোধ জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল যোগ্য গ্র্যাজুয়েটকে শেষ সময়ের অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন