রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, রংপুরের মানুষ এখনো দেশের সবচেয়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে রয়েছে। রাজনৈতিক বাস্তবতা না বুঝলে উন্নয়নও সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় থাকলে জাতীয় পার্টি এবং বিএনপি সরকারে না থাকলে জামায়াতকে সমর্থনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজনীতি ও উন্নয়নের গতিপথ বুঝতে হবে।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে চান। এর মাধ্যমে কর্মসংস্থান বাড়বে এবং বেকারত্ব কমবে। মধ্যপাড়া ও বড়পুকুরিয়ায় থাকা কয়লা ও পাথরের খনি একসময় বন্ধ হয়ে গেলেও সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষের কৃষিকাজে আরও উন্নতির জন্য বিভিন্ন খাতে কার্যক্রম শুরু হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, এ অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে রয়েছে। এর পেছনে উদ্যোগের অভাব ও ঝুঁকি নেওয়ার অনীহাও রয়েছে। নতুন কিছু করার প্রয়োজনীয় উদ্যোগও অনেকের মধ্যে দেখা যায় না। তিনি বলেন, এ অঞ্চলের মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রেও তুলনামূলকভাবে পিছিয়ে। এর উদাহরণ হিসেবে লন্ডনে সিলেটিদের অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
মির্জা ফখরুল জানান, লন্ডনে সিলেটিদের অংশগ্রহণে ‘কারি ইন্ডাস্ট্রি’ বা রেস্টুরেন্ট ব্যবসা গড়ে উঠেছে। সেখানে ১২ হাজারের বেশি রেস্টুরেন্ট নিয়ে প্রায় ১০ বিলিয়ন পাউন্ডের একটি শিল্প গড়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশে একটি বড় পরিবর্তন এসেছে। প্রায় ১৫-১৬ বছরের একদলীয় শাসন, ফ্যাসিজম বা স্বৈরাচারের পর মানুষের সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে। মানুষ এখন কিছুটা স্বস্তিতে থাকার সুযোগ পেয়েছে। সামু ও সাইফুলদের অন্যের বাড়িতে গিয়ে লুকিয়ে বা পালিয়ে থাকতে হয় না বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ক্ষমতাকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু।
এ ছাড়া বক্তব্য দেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা।
আলোচনা সভা শেষে রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ২৫টি চা দোকানঘর হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে রংপুর মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সূত্র : দৈনিক ইনকিলাব।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন