ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

পুরনো নিয়মেই একাদশ শ্রেণিতে ভর্তি

পুরনো নিয়মেই একাদশ শ্রেণিতে ভর্তি
পুরনো নিয়মেই একাদশ শ্রেণিতে ভর্তি

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পর্যায়ের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি আগের নিয়মেই করা হবে। অর্থাৎ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই একাদশে ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগের পদ্ধতিতেই, অর্থাৎ মার্ক বা জিপিএর ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।’

এর আগে সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করা হয়।

ফল প্রকাশের আগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। এরপর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বর্তমান সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান পরীক্ষার ফলাফলের সামগ্রিক চিত্র তুলে ধরেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক গড় পাসের হার হয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১০ আগস্ট ২০২৬

পুরনো নিয়মেই একাদশ শ্রেণিতে ভর্তি

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
পুরনো নিয়মেই একাদশ শ্রেণিতে ভর্তি
0:00 0:00
1.0x