ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

যশোর জেলা স্কুলে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি

যশোর জেলা স্কুলে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি কাজী মোস্তাফিজ ১০.০৮.২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও সচেতনতা ছড়িয়ে দিতে যশোর জেলা স্কুলে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে যশোর জেলা স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, যশোর জেলা পাদুকা মালিক সমিতির সভাপতি মফিদুল হক রাজু, প্রেসক্লাব যশোরের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সমাজকর্মী নুরুল ইসলাম।

 বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সাবেক প্রধান শিক্ষক শোয়েব আহমেদ এবং ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী উবায়দুল্লাহ শাকির।

এছাড়া, মুফতি তাওহিদুর রহমান, মুফতি রফিক, মাওলানা কামরুজ্জামান, ওয়াসিম আকরাম, হাফেজ ইউসুফ আদনানসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ৩৬০টি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ক্যাম্পাসে কয়েকটি গাছের চারা রোপণ করা হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

যশোর জেলা স্কুলে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x