নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির সমালোচনা করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রকে অনেকেই মধুর চাক হিসেবে দেখেন। সেখানে মধু থাকায় চুষলেই জিহ্বায় স্বাদ পাওয়া যায়। এ ধরনের সংস্কৃতি বন্ধ করতে হবে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, বর্তমানে বিভিন্ন জায়গায় চুরি-চামারি ও লুটপাট চলছে। চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। দেশের স্বার্থে একবার নয়, প্রয়োজনে শতবার রাজপথে নামবেন বলেও মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান বলেন, দেশের মানুষের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের এ দেশে থাকার সুযোগ হবে না। এটি পালিয়ে যাওয়ার পথ। দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না।
সূত্র: দৈনিক ইত্তেফাক

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন