যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কূটনৈতিক সূত্রগুলো দীনেশ ত্রিবেদী ও সার্জিও গরের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে।
তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও গর। বাংলাদেশে এটিই তার প্রথম সফর। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। শুক্রবার তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
উল্লেখ্য, সার্জিও গর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্বের পাশাপাশি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন