রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের (৭৩) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা।
এর আগে গত বৃহস্পতিবার আখতারুজ্জামানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান। তবে সেদিন রিমান্ড শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয় এবং আজ রিমান্ড শুনানির দিন নির্ধারণ করা হয়।
গত ৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ৬ আগস্ট তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান। কিন্তু ওইদিন মামলার মূল নথি আদালতে না থাকায় তাকে কারাগারে পাঠানো হয় এবং রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে তাদের গ্রেপ্তার, রাষ্ট্রবিরোধী অবৈধ পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ, হেফাজতে থাকা অবৈধ ককটেল বোমার উৎস শনাক্ত এবং মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বের করতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করাসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড চালানো হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করে পুলিশ।
গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন। এর আগে ১৯৯৬ সালে গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
সূত্র: দৈনিক ইত্তেফাক

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন