শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মানবাধিকার লঙ্ঘন এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মানবাধিকার সংস্থা অধিকার এ আলোচনা সভার আয়োজন করে।
চিফ প্রসিকিউটর বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে তদন্ত পরিচালনা করেছে। তদন্ত শেষে কর্মকর্তারা চিফ প্রসিকিউটর কার্যালয়ে একটি প্রতিবেদন জমা দেন। পরে প্রতিবেদনটি যাচাই-বাছাই করে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হয়। আগামী সোমবার (২৭ জুলাই) সেটি ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এর মধ্য দিয়ে মামলাটি বিচার শুরুর পরবর্তী ধাপে এগিয়ে যাবে।
প্রসিকিউশন সূত্র জানায়, মামলাটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন আসামিদের সবার নাম প্রকাশ করা হবে।
বর্তমানে এ মামলায় নয়জন গ্রেপ্তার আছেন। তারা হলেন—সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।
সূত্র: দেশ রূপান্তর

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন