ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

চলতি মাসেই উদ্বোধন হচ্ছে ‘প্রবাসী কার্ড’

বিদেশে অবস্থানরত এবং বিদেশ যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের ব্যাংকিং সেবার আওতায় আনতে চালু হতে যাচ্ছে ‘প্রবাসী কার্ড’। এর মাধ্যমে প্রবাসীদের আর্থিক লেনদেন আরও সহজ ও নিরাপদ করার পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগও সহজ হবে। চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্ডটির উদ্বোধন করবেন।

কার্ডটি চালুর প্রস্তুতির অংশ হিসেবে সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও জনতা ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীতে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, প্রবাসী কার্ড চালুর উদ্যোগের মধ্য দিয়ে একটি ঐতিহাসিক ও যুগান্তকারী ঘটনার সূচনা হতে যাচ্ছে।

দেশের অর্থনীতিকে সচল রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রবাসীদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের সার্বিক জীবন সুরক্ষা, তাদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা এবং দেশে অর্থ লেনদেনের প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যেই ডিজিটাল প্রবাসী কার্ড চালু করা হচ্ছে। এ কার্ডের মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে দ্রুত ও নিরাপদে সরাসরি লেনদেন করতে পারবেন। একই সঙ্গে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগও সহজ হবে।

তিনি আরও বলেন, জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের জন্য সময়োপযোগী সেবা নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, সরকারের নির্ধারিত সময়ভিত্তিক পরিকল্পনা ও রোডম্যাপ অনুসরণ করে প্রবাসীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, প্রবাসী কার্ড চালুর জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর সেই পরিকল্পনার একটি স্পষ্ট বাস্তবায়ন।

মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রবাসী এবং বিদেশে যাওয়ার প্রত্যাশী বাংলাদেশিদের আর্থিক লেনদেন সহজ করা এবং তাদের ব্যাংকিং সেবার আওতায় আনাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। কার্ডটির মাধ্যমে প্রবাসীদের জন্য বিভিন্ন আর্থিক ও সরকারি সেবা আরও সহজে দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনতা ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: দেশ রূপান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চলতি মাসেই উদ্বোধন হচ্ছে ‘প্রবাসী কার্ড’

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x