সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
মামলার প্রসিকিউটর শাইখ মাহদী ‘আমার দেশ’কে জানান, সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের ঘটনায় করা মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ৬ আগস্ট আবেদন করা হয়েছিল। আদালত আজ সেই আবেদন মঞ্জুর করে তাকে হাজিরের নির্দেশ দিয়েছেন। আগামী ২৭ আগস্ট হাজির করা হলে এই মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হবে।
প্রসিকিউশন জানিয়েছে, ২০১৫ সালে সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে তদন্ত সংস্থা।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত এ মামলার তদন্ত শেষ করে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করা হবে।
সূত্র: আমার দেশ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন