ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

ইউএনওর অপসারণ দাবিতে দুমকিতে মানববন্ধন

ইউএনওর অপসারণ দাবিতে দুমকিতে মানববন্ধন
সংগ্রহীত

পটুয়াখালীর দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ছাত্র-জনতা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে দুমকী-বাউফল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষোভকারীরা ইউএনওর অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে দুমকী থেকে অপসারণের দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। এছাড়া মাদকবিরোধী কার্যক্রমে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, কোনো সেবাগ্রহীতা সাক্ষাতের জন্য গেলে তাঁকে ইউএনওর কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। জরুরি প্রয়োজনে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন না।

এ ছাড়া ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম এবং গত ৫ আগস্ট জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ না জানানোর অভিযোগও তোলেন বক্তারা।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আমিনুল ইসলাম, সারমিন আক্তার স্বর্ণা, সাইফুল আলম, আবু রাফি এবং শ্রীরামপুরের চরবয়ড়া এলাকার বাসিন্দা নাজেম সরদারসহ স্থানীয়রা বক্তব্য দেন।

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর বক্তব্য জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “বিষয়টি খতিয়ে দেখব। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।”

এদিকে ইউএনওর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ইউএনওর অপসারণ দাবিতে দুমকিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
ইউএনওর অপসারণ দাবিতে দুমকিতে মানববন্ধন
0:00 0:00
1.0x