মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নিজ নিজ ফেসবুক আইডিতে পদত্যাগপত্রের ছবি প্রকাশ করে তারা পদত্যাগের বিষয়টি জানান।
পদত্যাগের কারণ হিসেবে ইবনে হাসান ও রাসেল মিয়া ‘ব্যক্তিগত ও পারিবারিক’ সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন। তবে ২০০৯ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সহসভাপতি মেহেদী হাসান রিংকু তার পদত্যাগের পেছনে দলের ‘কর্মীর অবমূল্যায়ন ও রাজনৈতিক অবকাঠামো বিঘ্নিত হওয়ার’ অভিযোগের কথা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিন নেতার পদত্যাগের ঘোষণা প্রসঙ্গে পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পিয়াস সরকার বলেন, ‘তিন নেতা ফেসবুকে পদত্যাগের কথা জানিয়েছেন। তবে তাদের কারও লিখিত পদত্যাগপত্র এখনো আমাদের কাছে জমা পড়েনি।’
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রানা চপল বলেন, ‘পদত্যাগের বিষয়টি নিয়ে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাইনি। উপজেলা ছাত্রদলের কাছে এখন পর্যন্ত কারও লিখিত পদত্যাগপত্র পৌঁছায়নি।’
সূত্র: কালবেলা

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন