ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, দেশে একটি ইতিবাচক রাজনীতির চর্চা প্রতিষ্ঠা করতে চান তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান যে ইতিবাচক রাজনীতি সারাদেশে ছড়িয়ে দিতে চান, তার একজন কর্মী হিসেবে সেই আদর্শ সারা দেশে পৌঁছে দিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নাটোরের লালপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শারমিন পুতুল বলেন, বাবার মৃত্যুর পর লালপুর-বাগাতিপাড়া এলাকায় যে শূন্যতা তৈরি হয়েছিল, সেটি পূরণ করাকে তিনি নিজের দায়িত্ব হিসেবে নিয়েছিলেন। সেই দায়িত্ববোধ থেকেই আগামী দিনগুলোতে লালপুর-বাগাতিপাড়াসহ নাটোরের সার্বিক উন্নয়ন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যেতে চান।

এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তারা তাকে নিজেদের সন্তান হিসেবে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, ভবিষ্যতেও একইভাবে পাশে থাকবেন বলে তিনি আশা করেন।

বাবার আদর্শের কথা তুলে ধরে পুতুল বলেন, তার বাবার স্বপ্ন ছিল মানুষের জন্য কাজ করা, দেশের কল্যাণে কাজ করা এবং জীবনের শেষ দিন পর্যন্ত দেশ নিয়ে চিন্তা করা। তিনি সেই আদর্শ অনুসরণ করেই কাজ করে যাওয়ার চেষ্টা করছেন।

আবেগঘন বক্তব্যে তিনি আরও বলেন, ‘বাবা, আমি কখনোই তোমার মতো হতে পারব না। ফজলুর রহমান পটলরা ক্ষণজন্মা, তারা পৃথিবীতে একবারই জন্ম নেয়। তবে তোমার নাম যেন দুনিয়া থেকে কেউ মুছে দিতে না পারে, সেই দায়িত্ব আমি পালন করতে চাই।’

লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, সাবেক সহসভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি রুহুল আমিন টগর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, রাজশাহী সিটি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা মামুন এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ডিউকসহ অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, কেন্দ্রীয় যুবদলের সদস্য তরিকুল ইসলাম টিটু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, সদস্যসচিব মঞ্জু আহমেদ রয়েলসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সূত্র: কালবেলা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১২ আগস্ট ২০২৬

ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x