ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

শ্যামনগর শ্রীফলকাঠিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, কৃষকদের সতর্ক থাকার আহ্বান।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে লুৎফার রহমান নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ বুধবার ১২ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার শ্রীফলকঠি গ্রামের পশ্চিম শ্রীফলকঠি বিলে ধান রোপণের সময় বজ্রপাতের শিকার হন তিনি। নিহত লুৎফার রহমান ওই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল থেকে আকাশ মেঘলা ছিল। এর মধ্যেই তিনি অন্যান্য কৃষকের সাথে জমিতে ধান রোপণ করতে যান। কাজ করার এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় শ্রীফলকঠি গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কৃষি বিভাগ ও স্থানীয়দের প্রতি সতর্কবার্তা,

বর্ষা মৌসুমে বজ্রপাত বেড়ে যাওয়ায় কৃষি বিভাগ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সকল কৃষক ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

বজ্রপাতের সময় যা করণীয়:

1. আকাশে মেঘ বা বজ্রপাতের শব্দ শুনলেই মাঠ, বিল ও খোলা জায়গায় কাজ করা থেকে বিরত থাকুন। দ্রুত নিরাপদ ঘরে বা পাকা ভবনে আশ্রয় নিন।

2. গাছের নিচে, বিশেষ করে তাল, নারকেল ও একক গাছের নিচে, কখনোই আশ্রয় নেবেন না।

3.  নদী, বিল ও খোলা মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাত শুরু হলে দ্রুত নিচু হয়ে বসে পড়ুন এবং মোবাইল ফোন ব্যবহার করবেন না।

4. কৃষি কাজ সকালে বা বিকেলে আবহাওয়া দেখে করার অনুরোধ করা হলো।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জীবনের চেয়ে ফসলের মূল্য বেশি নয়। আসুন আমরা সবাই সচেতন হই এবং এ ধরনের দুর্ঘটনা এড়িয়ে চলি।

আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১২ আগস্ট ২০২৬

শ্যামনগর শ্রীফলকাঠিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, কৃষকদের সতর্ক থাকার আহ্বান।

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x