ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

চরফ্যাশন থেকে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

সংগ্রহীত

ভোলার চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সারসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি বড় ফিশিং বোট জব্দ করা হয়।

বুধবার (১২ আগস্ট) ভোর ৪টার দিকে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেতুয়া নতুন ফিশারি ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক করা ব্যক্তিরা হলেন—নোয়াখালী জেলার আছিউল আলমের ছেলে সিরাজ (৬০), চরফ্যাশন উপজেলার মুফাজ্জল হোসেনের ছেলে পারভেজ (৪০), নোয়াখালীর অহিদ হাওলাদারের ছেলে সোহেল (৩২) এবং একই জেলার নবি উদ্দিনের ছেলে শাহারাজ (৪৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে বেতুয়া ফিশারি ঘাট এলাকায় একটি বড় মৎস্য বোটে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সার তোলা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সঙ্গে সঙ্গে চরফ্যাশন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২৯৩ বস্তা সার জব্দ করে এবং বোটে থাকা চারজনকে হাতেনাতে আটক করে। পরে সকালে সার ও ব্যবহৃত ট্রাকসহ আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসা হয়।

 নাম প্রকাশে অনিচ্ছুক ঘাট এলাকার এক মাঝি জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এই নৌ-রুটে মিয়ানমারে সারসহ নানা ধরনের পণ্য পাচার করে আসছে। অন্যদিকে, মিয়ানমার থেকে ফিরে আসার সময় তারা ভোলা জেলায় মাদকের চালান নিয়ে আসত বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে এবং পাচারকালে ২৯৩ বস্তা সার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। ঘাটে থাকা বোটটির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চরফ্যাশন থেকে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x