চাঁপাইনবাবগঞ্জে অনিয়মিত ও অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিদ্যুৎ বিভ্রাটে পড়াশোনা, ব্যবহারিক ক্লাস ও বর্তমানে চলমান পর্ব সমাপনী পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হওয়ায় বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ঘেরাও ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, অঘোষিত ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কারণে নিয়মিত পড়াশোনা ও ব্যবহারিক ক্লাসে মারাত্মক ব্যাঘাত ঘটছে। বিশেষ করে পর্ব সমাপনী পরীক্ষা চলমান থাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে চরম সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
শুধু শিক্ষার্থী নয়, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, চিকিৎসাসেবা এবং ব্যবসা-বাণিজ্যও ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
এ অবস্থায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করাসহ ৮ দফা দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সব সাধারণ শিক্ষার্থীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন