ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১, অস্ত্র আইনে মামলা

উদ্ধারকৃত ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্র

বান্দরবানের আলীকদমে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম মুরুং (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাত ১টা ৪০ মিনিটের দিকে আলীকদম-থানচি সড়কের ১ কিলো এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর আলীকদম জোনের একটি টহল দল এবং আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুস ছালামের নেতৃত্বে পুলিশের একটি মোবাইল টিম যৌথভাবে অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে আলীকদম উপজেলার লংধং পাড়ার চাইং হং মুরুংয়ের ছেলে মাংরুম মুরুংকে আটক করা হয়।

আটকের পর তার হেফাজত থেকে ৩৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলিগুলো জব্দতালিকার মাধ্যমে জব্দ করে আটক ব্যক্তিসহ আলামত আলীকদম থানায় নিয়ে আসা হয়।

পুলিশের পক্ষ থেকে লিখিত এজাহার দাখিলের পর আলীকদম থানায় অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ১২ আগস্ট ২০২৬ তারিখে ০২ নম্বর মামলা হিসেবে রুজু করা হয়।

আলীকদম থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আমজাদ হোসেন বলেন, যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ মাংরুম মুরুংকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, মামলার পর আটক মাংরুম মুরুংকে বুধবার সকাল ৭টার দিকে পুলিশ পাহারায় বান্দরবান সদরে আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়।

উল্লেখ্য, সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। সর্বশেষ এ অভিযানে বিপুলসংখ্যক গুলি উদ্ধারের ঘটনায় অস্ত্রের উৎস ও এগুলো কোথায় ব্যবহারের জন্য রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১, অস্ত্র আইনে মামলা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x