ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

মহাদেবপুরে মাদকবিরোধী দুই অভিযানে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুরে পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ১০৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় জনগণের সহায়তায় প্রথম অভিযানে উপজেলার ৮ নম্বর উত্তরগ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় অবির উদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আশরাফুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মহাদেবপুর উপজেলার কর্ণপুর দিঘীরপাড় গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে।

অপরদিকে, একই ইউনিয়নের বামনছাতা এলাকায় অভিযান চালিয়ে ৩৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তারেক রহমান ওরফে অন্তর (৩০) ও মো. শামীম হোসেন (২৫) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তারেক রহমান উপজেলার শ্রীরামপুর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে এবং শামীম হোসেন বামনছাতা গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মহাদেবপুর থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মহাদেবপুরে মাদকবিরোধী দুই অভিযানে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x