বুধবার (১২ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ক্যারোলিনের পদ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন।
গত মে মাসে ভিভিয়ানা নামে দ্বিতীয় কন্যাসন্তানের মা হন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিট। মাতৃত্বকালীন ছুটি শেষে জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের দায়িত্বে ফিরে আসেন। তবে সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত দায়িত্ব পালনের কারণে দুই ছোট সন্তানকে প্রয়োজনীয় সময় দিতে পারছিলেন না। সন্তানদের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি কঠিন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তবে প্রেস সেক্রেটারির পদ ছাড়লেও রাজনীতি থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না ক্যারোলিন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে বাইরে থেকে কাজ চালিয়ে যাবেন। একই সঙ্গে রিপাবলিকান পার্টি ও ‘মাগা’ (MAGA) আন্দোলনের একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবেও রাজনৈতিক ভূমিকা অব্যাহত রাখবেন।
ক্যারোলিনের পারিবারিক সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, হোয়াইট হাউসে ক্যারোলিন একজন সত্যিকারের নেতার মতো দায়িত্ব পালন করেছেন। ট্রাম্প তাকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবেও উল্লেখ করেছেন।
সূত্র: যুগান্তর

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন