ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

আলীকদমে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, এলাকায় স্বস্তি

গ্রেফতারকৃত আসামি মোঃ মহিউদ্দিন

বান্দরবানের আলীকদমে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরেছে। মঙ্গলবার রাতে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আলীকদম থানা পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সিআর-৩৮/২০২৬ নং মামলার আসামী মো. মহিউদ্দিনকে (৪৮) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেন। তার সাথে ছিলেন এসআই মিয়েল চাকমা, কনস্টেবল আফজাল হোসেন ও কনস্টেবল ছোটন।

গ্রেফতারকৃত মহিউদ্দিন চৈক্ষ্যং ইউনিয়, ৩নং ওয়ার্ডের আবুল কাশেম পাড়ার বাসিন্দা।

থানা সূত্র জানায়, আসামীকে গ্রেফতারের পর থানা হাজতে রাখা হয়েছে। 

এদিকে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের অভিযানের ফলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আলীকদমে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, এলাকায় স্বস্তি

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x