ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

পূর্ণ মন্ত্রী হচ্ছেন মীর শাহে আলম জোর গুঞ্জন

সংগ্রহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে পূর্ণ মন্ত্রী করার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন নিয়ে নানা আলোচনা চলছে। এরই মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসার পর প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

তবে এ বিষয়ে বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা বক্তব্য পাওয়া যায়নি। মন্ত্রিপরিষদ থেকেও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ মনে করছেন, মীর শাহে আলমকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। ৩৭-বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বললে অনেকেই মীর শাহে আলমকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি মন্ত্রীর দায়িত্ব পালনে যোগ্য।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন এবং মীর শাহে আলমের পূর্ণ মন্ত্রী হওয়ার বিষয়টি স্পষ্ট হতে পারে।

তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত পুরো বিষয়টিকে রাজনৈতিক অঙ্গনের সম্ভাবনা ও গুঞ্জন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পূর্ণ মন্ত্রী হচ্ছেন মীর শাহে আলম জোর গুঞ্জন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x