বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা।
জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে প্রতিনিধি দলটি মনোনয়নপত্র দাখিল করে। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটোয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ জোটের শরিক দলগুলোর নেতারা।
এর আগে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে প্রেসিডেন্ট নির্বাচনে অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। একাধিক প্রার্থী বৈধ থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র: মানবজমিন

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন