ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

লামা থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুর রহমান গ্রেপ্তার

লামা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরী থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

গ্রেপ্তারকৃত লুৎফুর রহমান (৩২) লামা পৌরসভার টিটিএন্ডডিসি এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্র জানায়, লুৎফুর রহমান একটি মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।

লামা থানা পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

লামা থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

লামা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরী থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

গ্রেপ্তারকৃত লুৎফুর রহমান (৩২) লামা পৌরসভার টিটিএন্ডডিসি এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্র জানায়, লুৎফুর রহমান একটি মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।

লামা থানা পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x