ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন, বদলাতে পারে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব

সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে—এমন আলোচনা শুরু হয়েছে। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের প্রার্থী ঘোষণা করার পর তার বর্তমান দায়িত্বে থাকা মন্ত্রণালয়সহ আরও কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয় ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পরই তার বর্তমান দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দ্রুত নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আলোচনা রয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে দেওয়া হতে পারে। অন্যদিকে এতদিন পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।

এতে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে।

নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র জানিয়েছে, প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কাজের ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যেই দ্রুত এই দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্র: কালবেলা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন, বদলাতে পারে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x