বিশ্বের বিরল পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে যখন স্পেনের লাখো মানুষ আকাশের দিকে তাকিয়ে ছিলেন, ঠিক তখনই দুঃসাহসিক স্কেটবোর্ডিং স্টান্ট দেখিয়ে আলোচনায় আসেন স্প্যানিশ অলিম্পিক স্কেটবোর্ডার ড্যানি লিওন। চাঁদ সূর্যের সামনে এসে আলো আড়াল করার মুহূর্তে তিনি আকাশে বিশাল এক লাফ দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্য প্রকাশ করে এটিকে জীবনের সেরা স্টান্ট বলে উল্লেখ করেন তিনি। খবর আল জাজিরার।
স্প্যানিশ পেশাদার স্কেটবোর্ডার ড্যানি লিওন এই খেলায় পরিচিত একটি নাম। স্পেনের হয়ে টোকিও ২০২০ ও প্যারিস ২০২৪—দুই অলিম্পিকেই পুরুষদের পার্ক স্কেটবোর্ডিং ইভেন্টে অংশ নিয়েছেন তিনি।
বুধবার স্পেনজুড়ে বিরল এই পূর্ণ সূর্যগ্রহণ দেখতে লাখো মানুষ বিভিন্ন স্থানে জড়ো হন। আকাশ পরিষ্কার থাকা শহর ও জনপদগুলোতে গ্রহণের দৃশ্য দেখার জন্য মানুষ আগেই অবস্থান নেন।
গ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে আকাশে। একপর্যায়ে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দিলে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। কেউ করতালি দেন, আবার কেউ আনন্দে চিৎকার করে ওঠেন।
স্পেনে এক শতাব্দীরও বেশি সময় পর এটি ছিল প্রথম পূর্ণ সূর্যগ্রহণ। উত্তর ও মধ্য স্পেনের বিস্তীর্ণ এলাকা এবং পর্তুগালের বিভিন্ন স্থান থেকে এর দৃশ্য দেখা যায়। গ্রহণের ছায়া গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের কিছু অংশের ওপর দিয়েও অতিক্রম করে।
চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে রাখার ‘সম্পূর্ণতা’ পর্যায়টি আড়াই মিনিটেরও কম স্থায়ী হওয়ার কথা ছিল। আইসল্যান্ডের পশ্চিম উপকূলের কাছাকাছি এলাকায় এর সর্বোচ্চ স্থায়িত্ব দেখা যায়। পর্তুগালের একটি ছোট অংশ এবং স্পেনে পৌঁছানোর সময়, সূর্যাস্তের ঠিক আগে, এই সময় কমে প্রায় এক মিনিটে নেমে আসে। এরপর ভূমধ্যসাগরের ওপর দিয়ে পূর্ণ সূর্যগ্রহণের পর্যায় শেষ হয়।
এই বিরল মহাজাগতিক ঘটনা দেখতে স্পেনে অন্তত আরও ৫ লাখ পর্যটক আসতে পারেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছিল। গ্রহণের গতিপথের মধ্যে থাকা উত্তরাঞ্চলের এ কোরুনিয়া, বিলবাও ও সান্তিয়াগো দে কম্পোস্তেলার মতো শহরগুলোতে হোটেল কক্ষের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
তীব্র গরম ও দাবানলের আশঙ্কার মধ্যে সূর্যগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেয় স্পেন সরকার। বিপুল মানুষের সমাগম নিয়ন্ত্রণে বিশেষ জননিরাপত্তা প্রচারাভিযানও চালু করা হয়।
তবে এসব আয়োজনের মধ্যেই সময় মেপে ড্যানি লিওনের করা দুঃসাহসিক স্কেটবোর্ডিং স্টান্ট সূর্যগ্রহণের স্মরণীয় দৃশ্যগুলোর অন্যতম হয়ে ওঠে।
সূত্র: আল জাজিরা ও এনডিটিভি।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন