ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

চাঁদপুরে সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামের এক নবম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৩ আগস্ট   বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামমুখী 'সাগরিকা এক্সপ্রেস' ট্রেনটি যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই এই মর্মান্তিক  দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি চাঁদপুর শহরের ছায়াবানী রেল ক্রসিং পার হয়ে সামান্য পূর্ব পাশে পৌঁছালে উক্ত ছাত্রীটি রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে নিহতের একটি আইডি কার্ড (পরিচয়পত্র) উদ্ধার করা হয়। আইডি কার্ডের তথ্য অনুযায়ী, নিহত শিক্ষার্থীর নাম তায়েবা আক্তার। সে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার 'বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়ার আলিম মাদ্রাসা'র নবম শ্রেণীর ছাত্রী। তার রোল নম্বর ৫৬ এবং শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭। পরিচয়পত্রে তার পিতার নাম তাজুল ইসলাম ও মাতার নাম আমেনা বেগম উল্লেখ রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) ও স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পুলিশ মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে এবং নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায়  পরিবারে চলছে কান্নার রুল ও শোকের মাতম | সহপাঠীদের  ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x