বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফরের সম্ভাব্য সময় জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, জাপান সফরের তারিখও এখনো নির্ধারিত হয়নি। দুই দেশের জন্য উপযুক্ত সময় বিবেচনা করে সফরের দিনক্ষণ ঠিক করা হবে। প্রধানমন্ত্রী বর্তমানে বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন। ভারতসহ অন্য কোনো সফরই এখনো চূড়ান্ত হয়নি। আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারত-বাংলাদেশের দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আলোচনা হলে বিভিন্ন সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয় বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক বিষয়েই সমাধানের পথ বের হতে পারে। ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ ভারত কাজে লাগাবে কি না, তা তাদের বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, দুই দেশের প্রধানদের মধ্যে আলোচনা ও দ্বিপক্ষীয় বৈঠক হলে অনেক সমস্যার সমাধানের সুযোগ থাকে। এ কারণে ভারতের উচিত এই সুযোগের যথাযথ ব্যবহার করা।
সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সরকারি পর্যায়ে এ বিষয়ে সফল বৈঠক হয়েছে। রপ্তানি বাড়ানোর বিষয়েও সফল আলোচনা হয়েছে। পাশাপাশি সিঙ্গাপুরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের একটি প্রকল্পও পরিদর্শন করেছেন তিনি।
সূত্র: দৈনিক ইনকিলাব

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন